Sunday, April 21, 2019

দোষ

জানি তোমার কিচ্ছু মনে নেই । তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম , সেদিনই ভালো লেগেছিলো । তুমিও না করনি । বরং বেঁধেছিলে আমায় ভালোবাসার মায়াজালে । আজ তুমি আমার কাছ থেকে অনেক দূরে । একবারো কি জানতে ইচ্ছে করে না, কেমন আছি আমি তুমি বিহনে ? কিভাবে ভুলে গেলে এতো সহজে ? আমি তো ভুলতে পারি না । তুমি পারলে আমি কেনো পারি না ? কেনো পারি না তোমায় একটুকু করতে ঘৃণা ? জানো, তোমায় একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করে , কী দোষ ছিলো আমার ? কী দোষ ছিলো আমার ভালোবাসার ?

No comments:

Post a Comment