কষ্ট নামের এক চাদর বুনেছ তুমি
ছলনার সুতো দিয়ে আমার বুকে
সেই চাদরই হোক প্রেমের কাফন
সেই চাদরই হোক প্রেমের কাফন
বুকের পাজরে দাও কবর তাকে
পারো যদি মনটাকে
অনুভুতিহীন করে দাওনা
একটু করুনা করে
দু’চোখের আলো কেড়ে নাওনা
চাইবোনা তোমাকে
দেখবোনা তোমাকে
জানব বড় সুখি আমি নিজেকে
অনুভুতিহীন করে দাওনা
একটু করুনা করে
দু’চোখের আলো কেড়ে নাওনা
চাইবোনা তোমাকে
দেখবোনা তোমাকে
জানব বড় সুখি আমি নিজেকে
দিলে এত যন্ত্রনা
তবুও পারিনা দোষি ভাবতে
নি: স্ব করেছ তবুও
পারিনা স্মৃতিটুকু ভুলতে
মন ভেঙে দিয়েছ
সুখ কেড়ে নিয়েছ
অন্ধ হৃদয় তবু খোঁজে তোমাকে
তবুও পারিনা দোষি ভাবতে
নি: স্ব করেছ তবুও
পারিনা স্মৃতিটুকু ভুলতে
মন ভেঙে দিয়েছ
সুখ কেড়ে নিয়েছ
অন্ধ হৃদয় তবু খোঁজে তোমাকে
No comments:
Post a Comment