Sunday, April 21, 2019
না বলা কথাগুলি
জীবনের অনেকগুলো সময় পার করে এখানে এসে দাড়িয়েছি ।
…
আজ হঠাত্ বুকের ভেতর কী যেনো একটা একটা দুঃখ অনুভব করছি …
দুঃখের কারণটা খুঁজেও পাচ্ছি না…
হ্যাঁ …বুঝতে পেরেছি … জীবনের বাজে কিছু মুহূর্ত হঠাত্ মনে পড়ছে…যেগুলো কখনো কাউকেই শেয়ার করি নি … করতে পারি নি….কারণটা এটাই …
সময়টা ঠিক এখন থেকে বছরখানেক আগের ….আমি,…খুবই সাধারণ একটা ছেলে …ভয়ংকর চুপচাপ আর গম্ভীর … আমার জীবনটা ছিলো আরো সাধারণ…
পড়ালেখা মোটামুটি করতাম…এলাকার একটা কোচিংয়ে পড়তাম…ভালোই ছিলাম…
……..
দিনটা ছিলো জানুয়ারী মাসের একটা দিন … ঘটনার শুরু এখান থেকেই… আমার খারাপ মুহূর্তগুলোর শুরু হয় আর দশটা ছেলের মতোই…হঠাত্ একদিন কোচিংয়ে একটি মেয়ে ভর্তি হয় … আমি ওর নাম জানতাম না … জানার কোনো ইচ্ছাও ছিলো না…একদিন দুইদিন করে সময় কাটছিলো … কিন্তু আমার মধ্যে একটা পরিবর্তন আসছিলো সেটা আমি বুঝতেই পারছিলাম না … আমি এখনো জানি না তখন আমার কী হয়েছিলো…হ্যাঁ.. মেয়েটাকে যতই দেখছিলাম ততোই মুগ্ধ হচ্ছিলাম…আমার সব ফ্রেন্ডরাই বলতো আমি মেয়েটাকে লাইক করি…আমিও হয়তোবা বাসতাম.. আমার এটা বিশ্বাস করতে কষ্ট হতো কেনোনা আমি জানতাম না আমি ওর যোগ্য কিনা… কিন্তু আমি ওর দিকে তাকাতাম , ও আমার দিকে তাকাতো… ওকে কিছু বলার মতো সাহস আমার ছিলো না… সারাদিন ভাবতাম…এভাবেই আমার সময় যাচ্ছিলো…ও নিজেও সবই বুঝতে পেরেছিলো…কিন্তু ও কিছুই বলতো না…
তারপর আসে ফেব্রুয়ারী ১৪ তারিখ…..ভেবেছিলাম আজই ওকে সব বলবো …
বিকেলে কোচিংয়ে গেলাম অনেক আগেই…..কিন্তু ও আসলো অনেক দেরিতে…
যা হওয়ার তাই হলো…আমার সাহস হলো না… হৃদয়ের একটা অংশ বলছিলো কিছু না বলে ভালোই করছো…কিন্তু আরেক অংল বলছিলো ঠিক তার উল্টো ….
শেষমেষ পরের অংশই জয়লাম করলো…
তারপর দিন আমাদের কোচিংয়ের একটা মেয়ে গিয়ে ওকে সব বলে দিলো…
ও কিছুটা ভাববার সময়ও নিলো না …
সরাসরি না করে দিলো….
কিন্তু কী মনে করে ও আমার আমার বন্ধুর ফেবু আইডি আমার এক বন্ধুর কাছে চাইলো…
তারপর …
রাতে ফ্রেন্ড রিকুয়েস্ট…
আমি কিছুই বুঝতে পারছিলাম না…
শুধুই ওকে এক্সেপ্ট করলাম…এরপর ওর আর আমার মধ্যে শুধুই ফ্রেন্ড এর মতো সম্পর্ক হলো…তখন আমি ফেবুতে নতুন…একমাত্র আমিই জানি ওর একটা মেসেজের জন্যে আমি প্রতিদিন কীভাবে অপেক্ষা করতাম…
আমার তখন মনে হতো ও আমাকে কিছুটা হলোও ভালোবাসে… কিন্তু না…
একদিন ওর এক ফ্রেন্ড আমাকে সরাসরি বলে দিলো আমি ওর যোগ্য নই…কিন্তু কেনো সেটা বললো না…আমি জানতেও চাই নি… আর সহ্য করতে পারলাম না… নিজেক মারাত্নক অপরাধু মনে হতে লাগলো…আমার সেদিনের কষ্টটা কাউকে বুঝানো অসম্ব…
তারপর….
একদিন ও আমাকে ব্লক করে দিলো…
এখানেই সব শেষ…
আমি সেদিন থেকে আর কখনোই ওর সাথে যোগাযোগ করি নি,করতে চাইও নি….
কোচিংয়ে আসাও একদিন বন্ধ করে দিলো…
তারপর….
সময় তার নিজের গতিতেই চলতে থাকলো…একদিন ও আমাকে আনব্লক করলো… কিন্তু ততদিনে ওর প্রতি আমার ভালোবাসা তার বিপরীত রুপ পেয়েছে…কিছুই করলাম না…
কেনো না ওই দিন থেক আমি ওর কথা মনে না করার প্রতিজ্ঞা করছিলাম…
এখন আমি বিশ্বাস করি আমি ওকে ঘৃণা করি…কিন্তু…
কিন্তু এখনো ওর চেহারা আমার এই মনে ভেসে থাকে…আমি চাই না…তারপরো…
নিজেকে অনেক আগেই বদলে নিয়েছি…এতটুকু বলতে পারি আমি আর তখনকার সেই ছেলেটি নেই…কিন্তু এতকিছুর পরো ওর কথা কেউ আমাকে বললে আমার সেদিনগুলোর কথা মনে পড়ে…
আমি ওকে ঘৃণা করি,একথা বলতে আমার কষ্ট হয় না…কিন্তু আমি ওকে ভালোবাসি না , একথা বলতে আমার খুব কষ্ট হয়…
আমি আসলে কি চাই ??-এই প্রশ্ন অনেকদিন আমায় তাড়া করে আসছে…কিন্তু এর উত্তর এখনো আমি জানি না…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment