BK Bangla
Sunday, July 23, 2023
Thursday, May 14, 2020
Tuesday, November 5, 2019
বৌ এর অত্যাচার
Monday, May 27, 2019
শিক্ষনীয় উপদেশ-
১০ বছরের "মা" মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল " আচ্ছা দাদু বলতে পারো আমার দাম কত?"
দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরা ছেলেটির হাতে দিয়ে বললেন, "এটা বিক্রির উদ্দেশ্য করে ১০ জন লোকের কাছে যাইবা এবং এটার দাম জিগাবা, কিন্তু মনে রাইখো ভুলেও এটা বিক্রি করবা না! "
যথারীতি ছেলেটা দাদুর দেয়া জিনিস টি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইলো, লেবু বিক্রেতা বলল "এটার দাম ৪ টা লেবু, আমি তোমাকে ৪ টা লেবু দিয়ে এটা কিনতে পারি!" ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেলো, আলু বিক্রেতা বলল "আমি তোমাকে ৫ কেজি আলু দিয়ে এটা কিনতে পারি", ছেলেটি এবার চাউলের দোকানদার এর কাছে গেলো সে বলল "আমি তোমাকে ১ বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি"! এবার সে একটা স্বর্ণকারের কাছে গেল, স্বর্ণকার বলল "আমি তোমাকে ২০ হাজার টাকা দিয়ে এটা কিনতে পারি!" এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেলো! হীরে ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন এংগেল থেকে ভাল করে দেখে বলল, "শোন বাবা আমি জীবন ভর ব্যবসা করে যা উপার্জন করেছি এমন কি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিস টি কেনার ক্ষমতা আমার নাই! আমি এর প্রকৃত মুল্য দিয়ে এটা নিতে পারব না কারণ এটা নেয়ার মত টাকা আমার এখনোও হয় নি! তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোন দামী ব্যবসায়ীর কাছে যাও! "
ছেলেটি অবাক হয়ে জিনিস টি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল "দাদু লেবু ব্যবসায়ী ৪ টা লেবু, আর আলুর ব্যবসায়ী ৫ কেজি আলু, চাউলের ব্যবসায়ী ১ বস্তা চাউল, স্বর্নকার ২০ হাজার টাকা দিয়ে এটা নিতে চেয়েছে কিন্তু প্রকৃত এই জিনিস টি যিনি চেনেন তার কার কাছে তো এটা কেনার টাকা নাই! "
দাদু বললেন, "তোমার মূল্যটাও ঠিক তেমনি, বিভিন্ন দৃষ্টিকোন থেকে যার যার রুচির আর সামর্থ অনুযায়ী তোমার মূল্যটা ঠিক এই রকম! দামী মানুষে তোমাকে দামী মূল্যদিবে আর লেবুর ব্যবসায়ীর মত ক্ষুদ্র মানুষিকতার মানুষ রা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে! "
শিক্ষাঃ তোমাকে কেউ মূল্যায়ন করল আর নাই করল তুমি মন খারাপ করোনা, সঠিক সময়ে সঠিক মানুষে তোমাকে অবশ্যই মূল্যায়ন করবে!
এতটুকু বুঝতে হবে কারা তোমাকে প্রকৃত ভালবাসে আর কারা তোমাকে মুখে ভালবাসা দিয়ে ব্যবহার করে!
যারা তোমাকে ব্যবহার করে এদের থেকে তুমি জীবনেও কিছু শিখবেও না, উপকৃতও হবে না! এদের থেকে দূরে থাকায় উত্তম।
Thursday, April 25, 2019
উত্তে’জক ট্যাবলেটের থেকেও বেশি কার্যকর এই ৫টি খাবার উত্তে’জক ট্যাবলেটের থেকেও বেশি কার্যকর এই ৫টি খাবার
নজীবনে উদ্দীপনা আনতে ভায়াগ্রায় সাহায্য নেন অনেকেই। বর্তমান জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে যৌনজীবনে শিথিলতা আসছে। প্রতিদিনের খাদ্যতালিকায় যদি থাকে এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড; তবে আপনার ফিরে আসতে পারে যৌনজীবনের উদ্দীপনা। জেনে নিন এ জাতীয় ৫টি ভেষজ খাবারের কথা:হিং: ন্যাচরাল রেমেডিস ফর গুড হেলথ’বইতে লিখেছেন, যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ যৌনজীবন।
রান্নায় মেশাতে পারেন হিং। প্রতিদিন সকালে ১ গ্লাস জলে এক চিমটি হিং ফেলে খেলেও পাবেন উপকারিতা।সজনে ডাঁটা: আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স জানাচ্ছে পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভাল কাজ করে সজনে ডাঁটা। প্রতিদিনের ডায়েট রাখতে পারেন সজনে ডাঁটা। অথবা এক গ্লাস দুধে সজনে ফুল, নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও উপকার পাবেন।
জিরা: জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। জানাচ্ছে জার্নাল অফ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার। প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা ফেলে খান।
যে ৫ খাবার ‘ভেষজ ভায়াগ্রা’
আদা: বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সকলেরই জানা। সুস্থ যৌনজীবন বজায় রাখতেও অপরিহার্য্য হতে পারে আদা। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে। প্রতিদিন একটি সেদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারেন।
রসুন: আফ্রিকান হেলথ সায়েন্সস জানাচ্ছে আদার মতোই উপকারী রসুন। রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে কমতে পারে লিঙ্গ উত্থানের সমস্যা।
Monday, April 22, 2019
শুধু তোমার জন্য
কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য
Sunday, April 21, 2019
তুমি ভালো থাকো
তুমি দূরে থাকো
ততটুকু দূরে
যে দূরত্বে হয়ে যাবে ম্লান
তোমার আমার সম্পর্ক ।
যে দূরত্বে আমার কাল্পনিক হাত,
তোমায় আলতো করে ছুঁয়ে দিতে পারে না ।
থাকো বহুদূরে,
যে দূরত্বে আমার বেসুরো গান
তোমার কান শুনবে না ।
থাকো তুমি দূরে,
যে দূরত্বে আমার আর্তনাদ
তোমার করুণা খুঁজে পায় না ।
আরো দূরে থাকো,
যে দূরত্বে আমার ভালোবাসা
তোমায় শিহরিত করবে না ।
তুমি দূরে থাকো
যে দূরত্বে আমার ছায়াও
তোমায় মাঁড়াতে হবে না ।
তুমি ভালো থাকো
ততটুকু ভালো,
যতটুকু খারাপ থাকতে আমি পারি ।
Subscribe to:
Comments (Atom)
